মুঠোফোন চার্জ করব কখন?

মুঠোফোন কেনার পর বেশ কিছুদিন গেলেই ব্যাটারির চার্জ কমে যাওয়া নিয়ে অভিযোগ করেন অনেকেই। জরুরি ফোন করার সময় দেখা যায়, ব্যাটারিতে কোনো চার্জ নেই। এই যন্ত্রণা এড়ানোর জন্য অনেকেই সঙ্গে পোর্টেবল চার্জার রাখেন। কিন্তু সেই চার্জার বেচারার চার্জও একসময় শেষ হয়ে যায়!

মুঠোফোন কেনার পর প্রথম যখন চার্জ দিলেন, তখন থেকেই কিন্তু ব্যাটারির আয়ু কমতে শুরু করে। ফলে মুঠোফোনের ব্যাটারি ধীরে ধীরে হারাতে থাকে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার ক্ষমতা। রাতে ঘুমানোর সময় ফোন চার্জে দিয়ে রাখলে সারা দিন চার্জ থাকবে, এই ধারণা একেবারেই ভুল। রাতে ফোন চার্জে দেওয়া থাকলে চার্জারের সঙ্গে ফোনটি বেশিক্ষণ হয়তো সময় কাটাতে পারে, কিন্তু চার্জও হারিয়ে ফেলে দ্রুত।

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ অবশ্য আছে। চার্জ শূন্য হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। বরং ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশে চার্জ নেমে এলেই চার্জ করতে দেওয়া উচিত। এতে ব্যাটারি ধারণক্ষমতা সংরক্ষণ করতে সহায়তা করবে। সব কথার শেষ কথা, আপনি যদি একই ফোন কয়েক বছর ধরে ব্যবহার করে থাকেন, তাহলে চার্জে দিয়ে ঘুমানোর অভ্যাস বাদ দিন।

সূত্র: টাইম

0

নষ্ট ডকুমেন্ট ঠিক করতে চাইলে

অনেক সময় মাইক্রোসফট অফিস প্রোগ্রামের দরকারি ফাইল অজানা কারণেই ক্ষতিগ্রস্ত বা করাপ্টেড হতে পারে। দরকারি এমন ফাইল নষ্ট হয়ে গেলে বেশ সমস্যায় পড়তে হয়।

যা করবেন
সাধারণত ডকুমেন্ট ফাইল নষ্ট হয় সেটি সংরক্ষণ করতে গিয়ে অফিস প্রোগ্রাম ক্রাশ করলে। ফাইল ভালো থাকা অবস্থায় যতটুকু সংরক্ষিত হয়েছিল সেটি উইন্ডোজের অস্থায়ী (টেম্পোরারি) ফোল্ডারে গিয়ে জমা হয়ে থাকে। চাইলেই সেই অস্থায়ী ফোল্ডারে গিয়ে সেই ফাইলকে ব্যবহার করে নষ্ট ডকুমেন্টকে ঠিক করা যায়। উইন্ডোজের টেম্পোরারি ফাইলে এ-সংক্রান্ত .tmp ফাইল তৈরি হয় পরে সেটিকে ফিরিয়ে আনার জন্য।

উইন্ডোজ এক্সপির জন্য
স্টার্ট মেনু থেকে Search-এ যান। All files and folders নির্বাচন করে সার্চ ঘরে *.tmp লিখে এন্টার চাপুন। এটি .tmp যুক্ত সব ফাইল খুঁজে বের করবে। এখন আপনার নষ্ট হওয়া ফাইল এখান থেকে খুঁজে নিন। তারিখ অনুযায়ী দেখতে ডান ক্লিক করে Sort by/Date modified নির্বাচন করে দিন। এখন ফাইলকে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম দিয়ে চালিয়ে অন্য যেকোনো জায়গায় ডকুমেন্ট সংরক্ষণ (সেভ) করে রেখে দিন।

উইন্ডোজ ভিস্তা, ৭ এবং পরের সব ওএসের জন্য
কম্পিউটার থেকে C:/ ড্রাইভে যান। এবার ওপরের ডানের কোনায় সার্চ ঘরে type:.tmp লিখে কিছুক্ষণ অপেক্ষা করুন।

নষ্ট ফাইল খুঁজে পেলে আগের নিয়মে সেটিকে খুলে আলাদা জায়গায় সংরক্ষণ করে নিন।


0

কম্পিউটারে স্থায়ীভাবে ফাইল ডিলিট করবেন যেভাবে

সাধারণত কম্পিউটার থেকে কোনো ফাইল ডিলিট করলে তা রিসাইকেল বিনে জমা হয়। কিন্তু কম্পিউটার মেমোরিতে সেই ফাইলের অস্তিত্ব ঠিকই থেকে যায়।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘রিসাইকেল বিন’ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে ‘ট্র্যাস ক্যান’ রয়েছে যেখানে ডিলিট করা ফাইলগুলো দেখা যায়। ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ গিয়ে ডিলিট করা ফাইলের উপর রাইট ক্লিক করলেই ‘রিস্টোর’ অপশন দেবে। সেখান থেকে সহজেই ফাইল পুনরুদ্ধার করা সম্ভব। 

তা হলে কী করবেন? রয়েছে দুইটি পদ্ধতি।

স্টেপ ১: আপনার কম্পিউটারের ‘রিসাইকেল বিন’-এ বিনে গিয়ে রাইট ক্লিক করুন। ‘এম্পটি রিসাইকেল বিন’ বলে একটা অপশন দেবে। সেখানে ক্লিক করলেই সেভ হওয়া ডিলিটেড ফাইলগুলো মুছে যাবে। 

আপনি চান না আপনার কোনও ফাইল বা ডেটা ‘রিসাইকেল বিন’ বা ‘ট্র্যাস ক্যান’-এ সেভ হোক। কী করবেন? যে ফাইলটি ডিলিট করতে চাইছেন তার উপর ক্লিক করুন। এ বার, উইন্ডোজের ক্ষেত্রে ‘সিফট+ডিলিট’ এবং ম্যাকের ক্ষেত্রে ‘কম্যান্ড+ডিলিট’ ‘কি’ প্রেস করলেই ফাইলটি একেবারে ডিলিট হয়ে যাবে। 

স্টেপ ২: এই পদ্ধতিতে ডিলিটেড ফাইলও অনেক সময় অ্যাডভান্সড-গ্রেড ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে পুনরুদ্ধার করা সম্ভব। তা হলে কী করবেন? রয়েছে ‘লেভেল ৩’: আপনার হার্ড ড্রাইভ ‘ড্রিল’ করুন। ড্রাইভটি নষ্ট হয়ে যাবে আর আপনার ফাইলও চিরতরে মুছে যাবে।


0

ক্যামেরা দেখে পালালেন অক্ষয়-পূত্র

বলিউড তারকা অক্ষয় কুমারের ছেলে আরভ কুমার। বয়স ১৫ বছর, পড়ছেন জুহুর একটি স্কুলে। সম্প্রতি নায়কপূত্র বান্ধবীসহ ধরা পড়লেন পাপারাজ্জির ক্যামেরায়। ‘মুখ লুকিয়ে বাঁচা’র চেষ্টা করেছেন তারা।

সূত্র বলছে, সম্প্রতি বান্দ্রার কর্ণার হাউস থেকে বান্ধবীদের সঙ্গে পার্টি করে বের হন অক্ষয় কুমারের ছেলে আরভ। আচমকাই ক্যামেরা দেখে মুখ লুকিয়ে ফেলার চেষ্টা করেন তিনি। তার সঙ্গে যে বান্ধবী ছিলেন তিনিও একইভাবে নিজেকে লুকোনোর চেষ্টা করেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

এই প্রথম নয়।এর আগেও এমনটি ঘটেছে আরাভের বেলায়। বান্ধবীদের সঙ্গে আরাভের নতুন স্থিরচিত্রগুলো এখন ভাইরাল। খোঁজ চলছে বান্ধবীর পরিচয় উদ্ধারের। 

তথ্যসূত্রঃ এবিপি লাইভ
ক্যামেরা দেখে পালালেন অক্ষয়-পূত্র
1

বিগবসে প্রবেশ আরশি খানের, আফ্রিদির জন্য নগ্ন ফটোশুট ফের ভাইরাল

আবার শুরু হলো আলোচিত টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগবস’। ‘বিগবস’ শুরু হবে আর সে ঘরে বিতর্ক হবে না, সেটা কি সম্ভব? প্রতিবারের মতো এবারের ‘বিগবস’য়েও আছে কিছু বিতর্কিত মুখ।

উঠতি মডেল আরশি খানের কথা হয়তো অনেকেরই মনে আছে। ভোপাল নিবাসী আরশি নিজের ন্যুড ফটোশুট ইন্টারনেটে প্রকাশ করে আলোচিত হয়েছিলেন। পাকিস্তানি ক্রিকেটার আফ্রিদির জন্য তিনি নগ্ন সেই ফটোশুট করেছিলেন বলে জানিয়েছিলেন। তার সেই ফটো মুহূর্তেই ভাইরাল হয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এবার ‘বিগবস’ এর ঘরে প্রবেশের পর আবারও সেই ন্যুড ছবি ফটোশুট ভাইরাল হলো।

আরেকটি কারণে আরশি বরাবরই আলোচনায় থেকেছেন, একজন ভারতীয় হয়েও পাকিস্তান ক্রিকেট দল এবং সে দেশের ক্রিকেটারদের প্রতি তার অতিরিক্ত প্রেম সবসময়ই তাকে বিতর্কে রেখেছে। প্রথম প্রথম আলোচনায় আসার পর অনেকেই তাকে পাকিস্তানি ভেবে ভুলও করতেন।

গুঞ্জন আছে, পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে প্রেম নিবেদনও করেছিলেন এই উঠতি মডেল। আফ্রিদির প্রতি তার উন্মাদনা এতই চরম ছিল যে একবার তিনি নিজের বক্ষ যুগলে এঁকেছিলেন পাকিস্তানি এই ক্রিকেটারের ছবি। দাবি করেছিলেন তার গর্ভে আছে আফ্রিদির শিশু সন্তান!

অনেকেই তার এইসব উন্মাদনাকে মানসিক বৈকল্য বলেও আখ্যায়িত করেছেন। তবে আরশি ওই সময় জোর দাবি দিয়েই জানিয়েছিলেন- 'এটা আমার জীবন, আমি কার সাথে শুবো না কি করবো, তার জন্য কি আমার কারো অনুমতি নিতে হবে?' তিনি তখন আরো বলেছিলেন, আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিলেন তিনি।

হিজাব-বিকিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করা, বুক-পিঠে পাকিস্তানি পতাকা আঁকা, একটার পর একটা বিতর্কিত কর্মকাণ্ড ঘটানোর পর বন্ধ করে দেওয়া হয় তার ফেসবুক পেজ। সম্প্রতি একটি হিন্দি সিনেমায় জঙ্গির ভূমিকায় অভিনয় করা আরশি এবার বিগ বস-১১ এর ঘর মাতাতে আসছেন। দেখা যাক, সেখানে তিনি নতুন কি বিতর্কের সৃষ্টি করেন। 

তথ্যসূত্রঃ অনলাইন
0
Blogger দ্বারা পরিচালিত.

Formulir Kontak

নাম

ইমেল *

বার্তা *

এই ব্লগটি সন্ধান করুন

ব্লগ সংরক্ষাণাগার

Recent Post

Flickr

Comments

Video Of Day

Subscribe Here

Subscribe Here

Comments

Flickr

Me

Flickr

Recent

Subscribe Here

Facebook

Popular Posts